পঞ্চগড়–১ আসনে ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির পক্ষে তেতুলিয়ায় বিএনপির দোয়া মাহফিল


প্রকাশিত: ১১:৫৮ ২৩ জানুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পঞ্চগড়–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির প্রচারণার অংশ হিসেবে তেতুলিয়ায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তেতুলিয়া চৌরাস্তা বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে তেতুলিয়া উপজেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। পঞ্চগড়–১ আসনের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল ও আবু সাইদ মিয়া, তেতুলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু, যুবদলের নেতা খন্দকার আবুনোমান এনাম ও দেওলোয়ার হোসেন, ছাত্রদলের নেতা আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য অপেক্ষা করছে। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে ধানের শীর্ষ বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু
- দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



