বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন


প্রকাশিত: ০৩:২০ ৫ নভেম্বর ২০২৫
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। এ ফ্ল্যাগস্ট্যান্ডে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা প্রতিদিন উড়বে স্বাধীন বাংলার আকাশে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়া প্রশাসনের আয়োজনে শুন্যরেখা সংলগ্ন বাংলাবান্ধা সীমান্ত এলাকায় ফ্ল্যাগস্ট্যান্ডটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ, তেঁতুলিয়া বিএনপি সভাপতি শাহাদত হোসেন রঞ্জুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তাঞ্চলখ্যাত তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ডে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, “বাংলাবান্ধা এলাকায় এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের গৌরবের প্রতীক হিসেবে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ চলাকালে তেঁতুলিয়া ছিল ৬ নম্বর সেক্টরের অধীনে। দুর্গম এলাকার কারণে পাক হানাদার বাহিনী এখানে প্রবেশ করতে পারেনি। সেই সময় এ অঞ্চলকে ‘মুক্তাঞ্চল’ বলা হতো। তাই এই ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ ঐতিহাসিক তেঁতুলিয়ার জন্য এক অনন্য প্রতীক।”
উল্লেখ্য, ফ্ল্যাগস্ট্যান্ডটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। এর মাধ্যমে বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ উচ্চতায় বাংলাদেশের জাতীয় পতাকা এখন থেকে প্রতিদিন উড়বে গর্বভরে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




