তেঁতুলিয়ায় দৃষ্টিনন্দন ‘টি ভ্যালি গ্রীণ রিসোর্ট’ উদ্বোধন


প্রকাশিত: ১২:০১ ১৪ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সমতল চা বাগানের মনোরম পরিবেশে গড়ে ওঠা দৃষ্টিনন্দন ‘টি ভ্যালি গ্রীণ রিসোর্ট’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রিসোর্টটির উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে: ইউএনও
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন,
“তেঁতুলিয়ার পর্যটন শিল্প বিকাশে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। চা বাগানের মাঝখানে এত সুন্দর পরিবেশে রিসোর্ট নির্মাণ সত্যিই দৃষ্টিনন্দন। এ ধরনের উদ্যোক্তা আরও বাড়লে তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনা আরও প্রসারিত হবে।”
তিনি উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে।
উদ্যোক্তাদের স্বপ্ন—সবুজের বুকে পর্যটনের নতুন ঠিকানা
রিসোর্টটির একজন মালিক শহীদুল ইসলাম বলেন,
“আজ আনুষ্ঠানিকভাবে আমাদের টি ভ্যালি গ্রীণ রিসোর্ট উদ্বোধন হলো। আশা করছি এটি সবার মন কাড়বে। সবুজের বুকে আমরা এ রিসোর্টটি নির্মাণ করেছি। সামনে বড় পরিকল্পনা রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পর্যটন বিকাশে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।”
চার তরুণের বড় স্বপ্ন
স্থানীয়ভাবে জানা যায়, শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় সড়কের পাশে সমতল চা বাগানে রিসোর্ট গড়ে তুলতে উদ্যোগ নেন চার তরুণ উদ্যোক্তা—
সোহরার্দী, শহীদুল, রাসেল মাহমুদ রনি ও ফজর আলী।
দুই একরের বেশি জমিতে প্রায় এক কোটি টাকা ব্যয়ে সবুজে ঘেরা চা বাগানের মাঝেই তারা নির্মাণ করেছেন এই দৃষ্টিনন্দন রিসোর্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হওয়ার পর থেকেই রিসোর্টটি পর্যটকদের বিশেষ নজর কাড়তে শুরু করে।
উদ্বোধনের আগেই বুকিংয়ের হিড়িক
রিসোর্টটি উদ্বোধনের আগেই বিভিন্ন পর্যটক দল, বিশেষ করে বাইকার গ্রুপগুলো বুকিং দিতে শুরু করে। সাংস্কৃতিক আয়োজন, বনভোজন, রাত্রিযাপনসহ নানা বিনোদনমূলক কার্যক্রমে এটি দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে আশা করছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তেঁতুলিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশনসহ পর্যটনসেবা প্রতিষ্ঠানগুলোর মতে, এ রিসোর্টটি আগামী দিনের তেঁতুলিয়া পর্যটনের অন্যতম আকর্ষণে পরিণত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রিসোর্টটির পরিচালকবৃন্দ
সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান
ব্যবসায়ী জাহাঙ্গীর আলম
স্থানীয় মাদরাসার সদস্যসহ অতিথিবৃন্দ
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা

