৩৭ বছরের শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়


প্রকাশিত: ০৬:০২ ২১ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ ৩৭ বছরের আলো ছড়ানো শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক মো. আসলাম হোসেন। তাকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও এলাকাবাসী আয়োজন করেন এক রাজকীয় বিদায় সংবর্ধনা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা উপলক্ষে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা। গাড়িতে করে তাকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। মঞ্চে উঠানোর পর আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় চারপাশে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ ফাতিমা নাজরীন বলেন, “স্যারের শূন্যতা কখনই পূরণ হওয়ার নয়। তিনি অত্যন্ত সময়ানুবর্তী ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। স্যারকে দেখে আমরা সময়ের মূল্য ও নিয়ম শিখেছি। তার কাছে কেউ কখনও দায়িত্বে ফাঁকি দেওয়ার সুযোগ পায়নি।”
তিনি আরও বলেন, “স্যারের কাছ থেকে পাওয়া শৃঙ্খলা, নিষ্ঠা ও ব্যবস্থাপনার গুণ আমাদের প্রতিদিনের প্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে যদি এখানকার কোনো শিক্ষক প্রমোশন পেয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পান, তবে স্যারের মতো দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন।”
৩৭ বছরের কর্মজীবন
মো. আসলাম হোসেনের শিক্ষকতা জীবন শুরু হয় ১৯৮৮ সালে হারাদিঘী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। ১৯৯৫ সালে বদলি হয়ে তিনি তেতুলিয়ার কামাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। পরে ১৯৯৮ সালে পদোন্নতি পেয়ে তেতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন।
২০০৮ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ২০১১ সালে ভজনপুর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং অবসরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন নিষ্ঠার সঙ্গে।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
বাংলা চণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছায়েদ,
ঝালিংগিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা আজিজুর রহমান,
দোলনচাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাজমা খানম,
বোদা উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ইউনুছ আলী,
তেতুলিয়া উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক,
প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিনহাজুল ইসলাম,
তেতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,
রওশনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,
ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুলার রহমান,
জামরিকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরাম হোসেন জাকারিয়া,
এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ ফাতিমা নাজরীন, মোছাঃ তাসরিনা বেগম, মোছাঃ সাহেরমিন নেহার, মো. জয়নুল হকসহ নতুন–পুরাতন এসএমসি সদস্য এবং অভিভাবকরা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
