পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহিদ বুদ্ধিজীবী দিবস


প্রকাশিত: ১০:২৫ ১৪ ডিসেম্বর ২০২৫
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯টায় পঞ্চগড় শহরের শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টা ৩০ মিনিটে পঞ্চগড় বধ্যভূমি চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এবং পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফরহাদ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পঞ্চগড় জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণ করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ




