তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.৫ ডিগ্রিতে, হিমালয়ের হিমেল হাওয়ায় কাঁপছে জনপদ


প্রকাশিত: ১১:৫২ ২৭ ডিসেম্বর ২০২৫
হিমালয়ের পাদদেশঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও জেঁকে বসেছে শীত। চিরচেনা শীতল আবহাওয়ার সেই দৃশ্য ফিরে এসেছে সীমান্তবর্তী এই জনপদে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আসন্ন শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
সকাল থেকেই হালকা কুয়াশায় ঢেকে যায় উপজেলার অধিকাংশ এলাকা। কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৪ শতাংশ, ফলে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দিনের তাপমাত্রাও তুলনামূলকভাবে কম থাকবে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, বৃদ্ধ, নারী ও শিশুরা। সকাল ও রাতের দিকে নিত্যপ্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে তাদের শীতের কষ্ট বেশি অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। রাত ও ভোরবেলায় কুয়াশার ঘনত্ব বাড়ার পাশাপাশি শীতের প্রকোপও আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসনও। শনিবার গভীর রাতে তেঁতুলিয়ার গুরুত্বপূর্ণ হাট-বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু অসহায় প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার শীতার্ত মানুষের মাঝে প্রায় ৩ শত কম্বল বিতরণ করেন। তার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও প্রশংসা দেখা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
