পঞ্চগড়ে দুই আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন যাচাই: জাগপার আল রাশেদ প্রধানসহ ৭ জনের বাতিল


প্রকাশিত: ০৭:৫০ ৪ জানুয়ারী ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দুইটি আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর আব্দুল ওয়াদুদ বাদশা, গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান এবং বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান। এ আসনে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র প্রার্থী আল রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১১ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন।
এ আসনে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল হয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র আল রাশেদ প্রধান, স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আশরাফুল আলম।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড়ের দুইটি আসনে মোট ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭ জনের মনোনয়ন ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
তিনি আরও বলেন, পঞ্চগড়ে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




