মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!


প্রকাশিত: ০৫:২২ ২০ জুন ২০২৬
পঞ্চগড়ের সদর উপজেলার চিলকা নদী থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাথর উত্তোলনের সময় শ্রমিকরা বস্তুটিকে মূল্যবান কিছু মনে করে বাড়িতে নিয়ে গেলেও পরে সেটি মর্টার শেল বলে শনাক্ত হয়।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদীতে পাথর উত্তোলনের সময় শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম বস্তুটি খুঁজে পান। প্রথমে তারা এটি মূল্যবান কোনো ধাতব বস্তু মনে করে নিজেদের বাড়িতে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নেওয়ার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে বস্তুটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা বড় ঝিটকীখুড়া এলাকার আব্দুস সালামের বাড়ির পাশের সড়কের ধারে মর্টার শেলটি ফেলে রেখে চলে যান।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিরাপত্তার স্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বালু-পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সবাইকে সন্দেহজনক বা বিস্ফোরকসদৃশ কোনো বস্তু পেলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা


