রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়: পঞ্চগড় বাংলাবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের দাফন সম্পন্ন


প্রকাশিত: ০৫:৩৫ ৩ ফেব্রুয়ারী ২০২৬
পঞ্চগড়ের বাংলাবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন আলী প্রধানের (৭০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবদ্দশায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার জন্য অবদান রাখার পাশাপাশি ফকিরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) তাঁর মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, তেঁতুলিয়া বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন রঞ্জুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুর ৩টায় বাংলাবান্ধা ইউনিয়নের ধাইজান গ্রামের স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের অনুভূতি সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী প্রধানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও


