তেঁতুলিয়ায় মানবিক ইউএনও এবার গৃহহীন মানসিক ভারসাম্যহীন নারী রাশেদা বেগমের পাশে


প্রকাশিত: ০৯:৩২ ২৪ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মানবিক উদ্যোগের আরেক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরু। এবারের সহায়তা পেয়েছেন ৪নং শালবাহান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানসিক ভারসাম্যহীন ও গৃহহীন নারী মোছা. রাশেদা বেগম। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই নারীর ঘর নির্মাণে ৩ বান্ডিল মজবুত ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকার চেক প্রদান করেন ইউএনও।
শনিবার (২৩ নভেম্বর ২০২৫) দুপুরে তেঁতুলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেন তিনি। সরকারি দুর্যোগ সহায়তা হিসেবে প্রদত্ত ঢেউটিন ও নগদ অর্থ রাশেদা বেগমের ঘর নির্মাণে ব্যবহার করা হবে, যাতে তিনি নিরাপদে, মানবিক মর্যাদায় বসবাস করতে পারেন।
সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজা শাহিদ খসরু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, শালবাহান ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ইউএনও অফিসের সিনিয়র সিএ মোঃ কবির হোসাইন, তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, তেঁতুলিয়া সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহেরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এলাকাবাসী ইউএনওর এ মানবিক উদ্যোগকে স্বাগত ও প্রশংসা জানায়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, অসহায় ও গৃহহীন মানুষের পাশে জেলা ও উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা নিয়মিতভাবে চলমান থাকবে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- সহায়তা নয়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যনির্ভর সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র
- নরওয়ের বিপক্ষে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনিকে
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
- ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- ভারতের আটক শিবির থেকে ৯১ বাংলাদেশি জেলে ফিরিয়ে আনল সরকার
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল





