বিদ্যুতস্পৃষ্টে নুরানি মাদ্রাসায় এক শিক্ষার্থীর মৃত্যু!


প্রকাশিত: ০৩:১৮ ২২ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের একটি নুরানি মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তেঁতুলিয়া উপজেলার এক কিশোর শিক্ষার্থী। নিহতের নাম মাসুদ রানা (১৬)। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের খেকরীডাঙ্গি গ্রামের বানিন্দা ডাবলুর ছেলে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের একটি হাফেজিয়া নুরানি মাদ্রাসায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় হিফজুল কুরআনের শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছিলেন। ঘটনার দিন বিকেলে হঠাৎ মাদ্রাসা ভবনের পাশে থাকা বিদ্যুতের একটি সংযোগ তার ছিঁড়ে পড়ে যায়। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত্যুর খবর জানাজানি হলে নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনার বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “এটি আমাদের এলাকায় ঘটেনি, তবে ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি। বিষয়টি নারায়ণগঞ্জে ঘটেছে বলে স্থানীয় পুলিশ তদন্ত করছে।”
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাসুদ রানা আমাদের ইউনিয়নের ছেলে। এমন একটি মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”
নিহত মাসুদ রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এমএনবিডি/খাদেমুল ইসলাম
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




