তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাপর্বতশৃঙ্গ হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপ


প্রকাশিত: ০৩:০০ ৪ নভেম্বর ২০২৫
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবারও দেখা যাচ্ছে পৃথিবীর অন্যতম উচ্চতম পর্বতশৃঙ্গ হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম রূপ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকেই ঝকঝকে রোদে পরিষ্কার আকাশে দেখা মেলে এই বিরল প্রাকৃতিক সৌন্দর্যের।
স্থানীয়রা জানান, গত মাসেও কাঞ্চনজঙ্ঘার এমন দৃশ্য দেখা গিয়েছিলো। তবে এবারের দৃশ্য আরও স্পষ্ট ও মনোমুগ্ধকর। সূর্যের আলোয় বরফে ঢাকা পর্বতশৃঙ্গগুলো ঝলমল করছে, যা অনেক দূর থেকেও স্পষ্টভাবে চোখে পড়ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থান—বাংলাবান্ধা, ভিতরগড়, ভজনপুর, করতোয়া সেতু ও বাইপাস এলাকা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শুভ্র সৌন্দর্য।
তেঁতুলিয়া বাসিন্দা সোহরাব আলী ও মোবারক হোসেন বলেন,
“প্রতি বছরই এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এ বছর আকাশ পরিষ্কার থাকায় অনেক বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এমনকি কিছু জায়গা থেকে পর্বতের নিচের শহরগুলোর আলো ও যানবাহনও দেখা যাচ্ছে।”
বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপালের সীমানা জুড়ে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার (২৪,১৬৯ ফুট)। ভারতের দার্জিলিং, ঘুম ও কালিম্পং শহরের প্রধান আকর্ষণ এটি।
বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা স্থান হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। এখানকার ঐতিহাসিক ডাকবাংলো ও তার পাশের পিকনিক স্পট থেকেই সবচেয়ে ভালোভাবে দেখা যায় পর্বতশৃঙ্গটি। ডাকবাংলোর পাশ দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী মহানন্দা নদী—নদীর ওপারে ভারত, আর এপারে বাংলাদেশের তেঁতুলিয়া।
পর্যটকদের জন্য এখন তেঁতুলিয়া হয়ে উঠেছে এক অনন্য গন্তব্য। প্রতিদিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছেন শত শত মানুষ। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই অপূর্ব দৃশ্যের ছবি ও ভিডিও।
বিশেষজ্ঞরা জানান, অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়টাই কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় আকাশ থাকে পরিষ্কার, বাতাসে ধুলাবালি কম থাকে, ফলে দূরের বরফঢাকা পর্বত খালি চোখেই দেখা যায়।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এই সময়ে পঞ্চগড় ভ্রমণ করলে কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগের পাশাপাশি উত্তরবঙ্গের অপরূপ প্রকৃতিও দেখার সুযোগ মেলে। স্থানীয়রা আশা করছেন, প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগে আরও বেশি পর্যটক তেঁতুলিয়া ভ্রমণে আসবেন।
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- সহায়তা নয়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যনির্ভর সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র
- নরওয়ের বিপক্ষে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনিকে
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
- ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- ভারতের আটক শিবির থেকে ৯১ বাংলাদেশি জেলে ফিরিয়ে আনল সরকার
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ভারতের সাথে সম্পর্ক জোরদার করতে শিবাজীর মূর্তি বসাচ্ছে ইসরাইল
