পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রকাশিত: ০১:২৭ ১ জুন ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের ছেলে ও মেয়ে। তারা তাদের মা আছিয়া খাতুনের সঙ্গে বসবাস করত। আছিয়া খাতুন পেশায় একজন শ্রমিক এবং ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন আছিয়া খাতুন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও অনুসন্ধান চালিয়ে সাথী আক্তারের মরদেহও উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। পরে সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




