পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটি পুনর্গঠন


প্রকাশিত: ০৩:২৯ ৯ নভেম্বর ২০২৫
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” — এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের পাটি সেন্টারের হলরুমে আনুষ্ঠানিকভাবে নতুন ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তবিরুল ইসলাম মানিক। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ভুট্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে। সভার সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এ কে এম ফজলে নুর (বাচ্চু) এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ভুট্টু ও সাংবাদিক ডিজার হোসেন বাদশা।
সভায় সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা, স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য বছরব্যাপী কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়।
এসময় বক্তারা বলেন, “সুজন সব সময় নাগরিক সমাজের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
পরে সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মোশারফ হোসেন, এম এ হান্নান, সেলিনা পারভিন ও হেজারুল ইসলাম।
যুগ্ম-সাধারণ সম্পাদক: ডিজার হোসেন বাদশা ও জাহাংগীর আলম।
কোষাধ্যক্ষ: ছাদেকুল ইসলাম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: ইমরান হোসেন রাজু।
দপ্তর সম্পাদক: মাহাবুব আহসান।
সাংস্কৃতিক সম্পাদক: গোপাল চন্দ্র।
সেমিনার সম্পাদক: স্নিগ্ধা খন্দকার নেহা।
সদস্য: জহিরুল ইসলাম, হারুন অর রশীদ, মির্জা ছাদেকুল ইসলাম, শফিউল রিপন, শম্পা রায়, এম এ বাসেদ, রফিকুল ইসলাম, শাহদাত হোসেন, আফতাব হোসেন, মজিরুল হক ও রোকেয়া বেগম।
সভায় নবনির্বাচিত সভাপতি এ কে এম ফজলে নুর (বাচ্চু) বলেন, “আমরা বিশ্বাস করি, নাগরিক সচেতনতা বৃদ্ধি ছাড়া সুশাসন সম্ভব নয়। তাই আগামী দিনগুলোতে সুজন পঞ্চগড়ের প্রতিটি স্তরে সক্রিয় ভূমিকা রাখবে।”
অন্যদিকে সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম মানিক বলেন, “গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নাগরিক সমাজের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। আমরা সবাই মিলে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত অতিথিরা সংগঠনের সফলতা ও ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




