পঞ্চগড় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশিত: ০৬:২০ ১১ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। এতে জেলার পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় তুলে ধরা হয়।
সোমবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
প্যারেডে অংশ নেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স সদস্যরা।
এসপি মিজানুর রহমান মুন্সী প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শৃঙ্খলা রক্ষা, নিয়মিত পিটি-প্যারেড করা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেক সদস্যের দায়িত্ব। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলীয় চেতনা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও প্যারেডের বিকল্প নেই।”
প্যারেড শেষে পুলিশ সুপার পঞ্চগড় জেলা পুলিশের মোটরযান শাখা পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
এই মাস্টার প্যারেডকে কেন্দ্র করে পুলিশ লাইন্স প্রাঙ্গণে শৃঙ্খলাপূর্ণ ও অনুপ্রেরণামূলক পরিবেশ বিরাজ করে।
এতে অংশগ্রহণকারী সদস্যরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও দক্ষভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা

