পঞ্চগড়ে যুবদলের ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ১২:২২ ১৬ নভেম্বর ২০২৫
পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা সদ্য ঘোষিত কমিটিকে একতরফা ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর বাতিলের দাবি জানিয়েছেন। এ দাবিতে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের ত্যাগী এবং নির্যাতিত নেতাদের ব্যানারে এ আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর ইসলাম দীপু। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক বশিরুল ইসলাম, পৌর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ময়নুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে নুর ইসলাম দীপু অভিযোগ করেন, গত ১৩ নভেম্বর কেন্দ্র থেকে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের ৫ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যা সম্পূর্ণ একতরফা ও গঠনতন্ত্রবহির্ভূত। তার দাবি, এসব কমিটি অনুমোদনের ক্ষেত্রে স্থানীয় ত্যাগী নেতাদের মতামত নেয়া হয়নি এবং প্রক্রিয়াগত নিয়মও মানা হয়নি।
তিনি বলেন, দলের নিয়ম অনুযায়ী উপজেলা ও পৌর যুবদলের কমিটি জেলা অনুমোদন করে কেন্দ্রে পাঠানোর কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে—পঞ্চগড়-১ আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে নিজস্ব প্রভাব খাটিয়ে এ কমিটি অনুমোদন করিয়েছেন। ফলে ত্যাগী, নির্যাতিত এবং বিগত দিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেয়া কর্মীদের সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে।
দীপু আরও অভিযোগ করেন, যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে, তারা যুবদলের রাজনীতিতে তেমনভাবে সম্পৃক্ত ছিলেন না। তাদের অনেকেই অতীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যুবদলের কমিটিতে অন্তর্ভুক্ত হতে হলে তিন বছর সংগঠনের রাজনীতির সাথে থাকতে হয়, কিন্তু নতুন কমিটির সদস্যদের সেই যোগ্যতাও নেই বলে দাবি করেন তিনি।
অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবিও জানান দীপু। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে যুবদলের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




