তেঁতুলিয়ায় পর্যটন উন্নয়নে পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি উদযাপন


প্রকাশিত: ০৬:৪৬ ১৮ অক্টোবর ২০২৫
‘পর্যটক আপনজন, পরিচ্ছন্ন পর্যটন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করেছে ‘ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়’ নামের একটি সংগঠন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক চৌরাস্তা বাজারের তেতুলতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেতুলতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরকার হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার নওফেল জমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, এবং টুরিস্ট পুলিশ জোনের সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক আতিকুজ্জামান শাকিলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, সোহেল প্রধান মানিক, সাংগঠনিক সম্পাদক এসকে দোয়েল, মাসুদ রানা, খন্দকার আবু সালেহ ইমরান, জুলহাস উদ্দিন, ফেরদৌস লিটন, রবিউল ইসলাম রতন, মর্জিনা আক্তার মাহি, আসাদুজ্জামান আসাদ, তহিদুল হক, মোস্তাক আহম্মেদ, নুরুজ্জামান দুলাল, আবু বক্কর সিদ্দিক সবুজসহ অনেকে।
কর্মসূচির অংশ হিসেবে ৬টি ডাস্টবিন স্থাপন করা হয়। এ সময় ব্যারিস্টার নওফেল জমির পর্যটন নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২০টি স্টিক উপহার দেন এবং উপস্থিতদের সেগুলোর ব্যবহারবিধি শেখান। তিনি জানান, এসব স্টিক দিয়ে সহজেই ময়লা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলা যাবে, যা পরিচ্ছন্ন শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন,
“ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব পঞ্চগড়ের এই উদ্যোগ পর্যটন উন্নয়নে বড় ভূমিকা রাখবে। পরিস্কার-পরিচ্ছন্নতা শুধু পর্যটনের জন্য নয়, এটা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্বও বটে। যদি আমরা সত্যিকার অর্থে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে চাই, তবে পরিচ্ছন্নতা থেকে শুরু করাটাই সবচেয়ে জরুরি।”
তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে পরিচ্ছন্নতা সংস্কৃতি পর্যটন বিকাশের মূল উপাদান হিসেবে কাজ করছে। এমনকি বিশ্বকাপ ফুটবলে জাপানি দর্শকদের খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করার দৃষ্টান্তও তিনি তুলে ধরেন।
আয়োজকরা জানান,
“পঞ্চগড়ের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে সংগঠনের আত্মপ্রকাশের পর থেকেই আমরা বিভিন্ন পর্যটন স্পটে ডাস্টবিন স্থাপন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছি। স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও পর্যটকদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করছি।”
তাঁরা আরও বলেন, এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং পঞ্চগড়কে একটি পরিচ্ছন্ন ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
এমএনবিডি/খাদেমুল ইসলাম
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ



