হাদী হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে উত্তাল রাজপথ: সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ২৩


প্রকাশিত: ০২:০৪ ১৩ জানুয়ারী ২০২৬
পঞ্চগড়ে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশপন্থি শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ও লাঠিচার্জের অভিযোগ ওঠে। এতে অন্তত ২৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
জেলা প্রতিনিধি খাদেমুল ইসলামের তথ্যমতে, দুপুর ২টার দিকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শিক্ষার্থীরা ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারসহ চার দফা দাবি তুলে ধরেন।
বিকেল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সমাপনী বক্তব্য চলাকালে সেনা সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, বক্তব্য চলাকালেই সেনা সদস্যরা লাঠিচার্জ করেন, যার ফলে একাধিক শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের নেতা ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, আতিকুর রহমান, মজাহারুল ইসলাম সেলিম, খোরশেদ মাহমুদ ও মাহফুজুর রহমানসহ অন্তত ২৩ জন রয়েছেন। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেন। তিনি সৃষ্ট উত্তেজনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় সেনা সদস্যরা আন্দোলনকারীদের সরে যেতে বলেন। এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হলে এমন পরিস্থিতি তৈরি হয়। তিনি দাবি করেন, লাঠিচার্জ করা হয়নি; তবে সরিয়ে দেওয়ার সময় কারো কারো ওপর লাঠির আঘাত লাগতে পারে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




