তেঁতুলিয়া-উত্তরবঙ্গের নতুন ‘প্রকৃতি রাজধানী’


প্রকাশিত: ১২:০৯ ১৪ নভেম্বর ২০২৫
বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একের পর এক নতুন পর্যটন আকর্ষণ গড়ে উঠছে। এরই মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে তেঁতুলিয়া সদর ও শালবাহান ইউনিয়নের সীমানায় অবস্থিত কুমারটুল এলাকার নোম্যানস ল্যান্ড, যা এখন পর্যটকদের কাছে পরিচিত হচ্ছে ‘ছোট্ট ভারত’ নামে। সীমান্ত ঘেঁষা এই এলাকাটিকে ঘিরে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের শান্ত, সবুজ গ্রামীণ প্রকৃতি আর অপর পাশে ভারতের বিস্তীর্ণ চা-বাগান ও কাঁটাতারের সারি—এই দুয়ের মিলনে জায়গাটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের ভিড়ে মুখর থাকে এ এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় আরও জনপ্রিয় হয়ে উঠছে এটি।
সরেজমিনে দেখা গেছে, ৪৩৬ নম্বর সীমান্ত পিলারের পাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন এবং নিরাপদ দূরত্ব থেকে ভারতের চা-বাগানের সৌন্দর্য উপভোগ করছেন। হেমন্তের নরম আলোতে সীমান্তের প্রকৃতি আরও মোহনীয় হয়ে ওঠায় সকালে ও বিকেলে এখানে ভিড় থাকে সবচেয়ে বেশি। ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা নুসরাত জাহান জানান, তাঁরা মূলত কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছিলেন, কিন্তু এই সীমান্ত না দেখলে যেন ভ্রমণটা অসম্পূর্ণ থাকত। রাজশাহী থেকে আসা মঞ্জুরুল ইসলাম সোহেল বলেন, সীমান্তের এত কাছে দাঁড়িয়ে থাকা ও ভারতের চা-বাগান দেখা তাঁর কাছে এক নতুন অভিজ্ঞতা। বগুড়া থেকে বাইকে আসা পর্যটক অরজুন রায়ের মতে, জায়গাটি অন্যরকম শান্ত ও মনোরম, তাই সহযাত্রীদের নিয়ে ছবি তোলার আনন্দও অন্যরকম।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ‘ছোট্ট ভারত’ এখন ফটোগ্রাফার, ভ্রমণব্লগার ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অন্যতম প্রিয় স্পট। প্রতিদিনই এখানে ছবি তোলার জন্য অসংখ্য মানুষ আসছেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, তেঁতুলিয়ায় পর্যটকের আগমন বাড়ছে, এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত তৎপর রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, পর্যটনের দিক থেকে তেঁতুলিয়া সবসময়ই গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে খালি চোখে দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। রয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, সমতলের বিস্তীর্ণ চা-বাগান, তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীসহ অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এসবের সঙ্গে নতুন সংযোজন হয়েছে সীমান্তবর্তী কুমারটুল এলাকার এই ‘ছোট্ট ভারত’, যা তেঁতুলিয়ার পর্যটনকে আরও সমৃদ্ধ করছে এবং উত্তরবঙ্গের প্রকৃতিপ্রেমীদের কাছে তেঁতুলিয়াকে নতুনভাবে পরিচিত করে তুলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা

