মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি, দাবিতে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা


প্রকাশিত: ০৩:২৫ ২১ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়ায় তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তেতুলিয়া চৌরাস্তা বাজারের তেতুল গাছ তলায় এই কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের কাছে তাদের মূল তিনটি দাবি—২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বৈষম্য দূরীকরণ এবং অন্যান্য যৌক্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। তারা বলেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন তেতুলিয়া কাজি শাহাবউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম রাসেল ও তৌহিদ হক, শালবাহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব আলী, রণচণ্ডী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রীস আলী বাচ্চু, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক এবং ভজনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি শিক্ষকদের তুলনায় আমরা বঞ্চিত ও অবমূল্যায়িত। অথচ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা সমানভাবে ভূমিকা রাখি।”
তারা আরও বলেন, সরকারের প্রতি তাদের দাবি—শিক্ষকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক, নইলে আন্দোলন আরও কঠোর করা হবে।
এদিকে, একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা দশদিন ধরে অবস্থান করছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের তৃতীয় দিন থেকে তারা অনশন শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে, যা আজ নবম দিনে গড়িয়েছে।
শিক্ষক নেতারা জানান, “আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক নয়, এটি ন্যায্য অধিকার আদায়ের লড়াই। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।”
তেতুলিয়ার শিক্ষকরা জানান, তারা আশা করেন—সরকার দ্রুত তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবে, যাতে দেশের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
এমএনবিডি/খাদেমুল ইসলাম
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি




