পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ যুবককে পুলিশে সোপর্দ করল মাদক নির্মূল কমিটি

প্রকাশিত: ০৫:৪৪ ৭ আগস্ট ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় ২১৮ পিস ইয়াবাসহ সাদেকুল ইসলাম সুমন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্মার্টফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোলানি শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা ২১৮ পিস ইয়াবার আনুমানিক সিজারমূল্য ৮৭ হাজার ২০০ টাকা। এ ছাড়া প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং প্রায় ১০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
আটক সাদেকুল ইসলাম সুমন ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকার জয়নুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কমলাপুর বাজারে তার একটি অনলাইন সেবার দোকান রয়েছে। পাশাপাশি তিনি স্কুল ফিডিং কর্মসূচির ডিলার হিসেবেও কাজ করেন।
স্থানীয়দের দাবি, বুধবার বিকেলে দরুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকের একটি চালান বিক্রির জন্য এক ব্যক্তি অপেক্ষা করছেন, এমন খবর পেয়ে পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা সেখানে যান। পরে সুমনকে তল্লাশি করে তার কাছ থেকে ২১৮ পিস ইয়াবা পাওয়া যায় বলে কমিটির সদস্যরা দাবি করেন।
এরপর তাকে মোলানি শিকারপুর বাজারে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল জব্দ করে।
পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্য পাপেল আহমেদ, মতিয়ার রহমান ও আবেদ আলী বলেন, ‘সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। বুধবার বিকেলে তিনি মাদকের বড় একটি চালান নিয়ে এসেছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তাকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।’
তারা আরও বলেন, ‘মাদক আমাদের শিশু-কিশোর ও তরুণ সমাজকে ধ্বংস করছে। আমরা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা এ ধরনের অপরাধে জড়িত, তারা যেন সহজে জামিনে বের হয়ে আবার একই কাজে জড়াতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি


