সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়


প্রকাশিত: ০৩:৫০ ২৬ জুলাই ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুস্থ ও অসচ্ছল সাংস্কৃতিক কর্মী এবং শিল্পীদের বার্ষিক কল্যাণ অনুদানের ভাতা প্রদানে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রতিবছর শিল্পীদের এই আর্থিক সহায়তা প্রদান করলেও, চলতি অর্থবছরে নিয়মিত ভাতাভোগী একাধিক শিল্পী তাঁদের প্রাপ্য অর্থ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি ১২ মাসে একজন দুস্থ শিল্পীর ১৬ হাজার ৮০০ টাকা (মাসে ১৫/১৬ শত টাকা হারে) পাওয়ার কথা। তবে অর্থবছর পার হয়ে গেলেও তেঁতুলিয়ার তালিকাভুক্ত বেশ কয়েকজন প্রবীণ ও দুঃস্থ শিল্পী তাঁদের ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। তিরনইহাট ইউনিয়নের পল্লী ভক্তি মূলক বাউল শিল্পী খাদেমুল ইসলাম, বাঁশিবাদক বাবুল আক্তার এবং নাট্যকার ফজলুল হক বাবুল জানান, ১৪ জন নিয়মিত ভাতাভোগীর মধ্যে চারজন মারা গেছেন। বাকিদের মধ্যে কয়েকজনকে চেকে দেওয়া হলেও ৩ থেকে ৪ জন এখনো কোনো ভাতাই পাননি।
অভিযোগ উঠেছে, ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় একটি চক্র শিল্পীদের কাছ থেকে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে। টাকা দেওয়ার পরও ভাতা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক প্রবীণ শিল্পী। বাউল শিল্পী আক্তারুজ্জামান বাবুসহ একাধিক ভুক্তভোগী জানান, অনুদানের আশায় বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও তাঁরা কোনো প্রতিকার পাচ্ছেন না।
এ বিষয়ে পঞ্চগড় জেলা কালচারাল ও শিল্পকলা অফিসার সৈয়দ জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "হঠাৎ সিদ্ধান্ত বাস্তবায়নের কারণে সবাইকে নতুন ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছিল। সময় কম থাকায় বিষয়টি সব পুরনো নিয়মিত ভাতাভোগীকে জানানো সম্ভব হয়নি। যারা ফরম জমা দিয়েছেন শুধু তাদেরই ভাতা বরাদ্দ এসেছে।"
এদিকে অনিয়মের এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে রোববার (২৬ জুলাই) দুপুরে তেঁতুলিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা-র মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অসচ্ছল শিল্পীদের বকেয়া ভাতা পরিশোধের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




