পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, ফুলেল শুভেচ্ছায় বরণ


প্রকাশিত: ০৪:১২ ১০ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন কাজী মো. সায়েমুজ্জামান। রোববার (৯ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদান উপলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান পূর্ববর্তী জেলা প্রশাসক সাবেত আলীর স্থলাভিষিক্ত হয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামানকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার অধিকারী। তিনি সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
যোগদানের পর নতুন ডিসি বলেন—
“পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এখানকার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে পঞ্চগড় জেলা আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
নবাগত ডিসিকে বরণ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে হুমকি মনে করেন ৮০ শতাংশ ব্রিটিশ
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা

