নদী বাঁচাও আন্দোলনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নাগরিক সমাবেশ


প্রকাশিত: ০৯:১৪ ২৫ নভেম্বর ২০২৫
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের তেতুলিয়ায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“নদী হবে প্রবহমান—দখল ও দূষণমুক্ত, নদী রক্ষায় চাই রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় তেতুলিয়া চৌরাস্তা বাজারে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে বক্তৃতা দেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারা সাদাত, সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি একে এম ফজলে নুর বাচ্চু, দিনাজপুর জেলা সভাপতি যাদব চন্দ্র রায়, নীলফামারী জেলা সভাপতি মো. আব্দুল রউফ, পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাদত হোসেন, ঠাকুরগাঁও জেলা সভাপতি ফারজানা আক্তার পাখি, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্রো, তেতুলিয়া নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আসলাম, তেতুলিয়া নদী বাঁচাও আন্দোলনের সদস্য এম এ বাছেত, অবসরপ্রাপ্ত শিক্ষক আলমগীর হোসেন, তেতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনের নেতা সোহবার আলী, তেতুলিয়া পরিবেশবিদ মাহমুদুল হক, রণচণ্ডী কিন্ডারগার্টেনের শিক্ষক ও আন্দোলনের নেতা সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের নদীগুলো দখল, দূষণ, বালু উত্তোলন ও প্রভাবশালী চক্রের অপতৎপরতায় হুমকির মুখে। নদী রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার, কঠোর আইন প্রয়োগ, নিয়মিত মনিটরিং এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। তারা নদী বাঁচাতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে সরকার, প্রশাসন ও জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে নদী রক্ষায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- মমতার বাড়ির সামনে তৃণমূল নেতা কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- অর্থের অভাবে মাকে বিশ্বকাপের মঞ্চে আনতে না পেরে কাঁদলেন ভোজিনহা
- বিশেষ সম্মাননায় শাকিব খানের হাতে কোটি টাকার কাছাকাছি মূল্যের রোলেক্স ঘড়ি
- শেবাচিম হাসপাতালে লাশ বাণিজ্যের অভিযোগ, টাকা না দিলে মিলছে না মরদেহ!
- মন্ত্রীর ঘুষ দাবির বক্তব্য অস্বীকার করে প্রমাণ চাইল আদ্-দ্বীন হাসপাতাল
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর


