মহাসড়কে অবৈধ পাথর ক্রাসিং মেশিন, চরম জনদুর্ভোগে বাংলাবান্ধাবাসী


প্রকাশিত: ০৩:৪৩ ২০ ফেব্রুয়ারী ২০২৬
পঞ্চগড়ের তেতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কটি বর্তমানে জনসাধারণের জন্য এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বাংলাবান্ধা বিজিবি ক্যাম্প থেকে স্থলবন্দরের শূন্য রেখা পর্যন্ত সড়কের দুপাশে শতাধিক অবৈধ পাথর ক্রাসিং মেশিন বসানো হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে দেশি-বিদেশি যাত্রী, স্থানীয় মানুষ ও পরিবহন চরম দুর্ভোগে পড়ছে। ক্রাসিং মেশিনগুলো থেকে ধোঁয়া, ধূলাবালি ও প্রচণ্ড শব্দ সৃষ্টির ফলে যাত্রীদের স্বাভাবিক যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তেঁতুলিয়া-বাংলাবান্ধা স্থলবন্দর সড়কের এই অংশে লোড-আনলোড, নেটিং ও ক্রাসিংয়ের কাজ করা ব্যবসায়ীরা তাদের পাথর ক্রাসিং মেশিন মহাসড়কের ওপরই বসিয়ে রেখেছেন। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা ধূলাবালির মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন এখানে গড়ে দুইশ থেকে আড়াইশ জন যাত্রী পারাপার হন। কিন্তু জিরো পয়েন্ট থেকে বাংলাবান্ধা বাসস্ট্যান্ড পর্যন্ত যাত্রাপথটি পাথর ক্রাসিং মেশিন ও ধূলার কারণে অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে।
এদিকে, পাথর ক্রাসিং মেশিনে কয়েক হাজার শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা ছাড়া কাজ করছেন। প্রয়োজনীয় মাস্ক, হেলমেট বা অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ছাড়া দীর্ঘ সময় পাথর নেটিং, ক্রাসিং ও ডেম্পিংয়ের কাজের কারণে তারা নানা রোগ ও শারীরিক অসুবিধায় আক্রান্ত হচ্ছেন। অনেক শ্রমিক স্থানীয় কেমিস্ট ও পল্লী চিকিৎসকের কাছ থেকে ক্ষতিকারক ব্যথানাশক ওষুধ কিনে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন।
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু জানান, শ্রমিকদের নিরাপদভাবে কাজ করার জন্য জল ছিটিয়ে পাথর ক্রাসিংয়ের ধূলা কমানোর অনুরোধ করা হয়েছে। তবে ব্যবসায়ীরা যদি এই নির্দেশনা না মানেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে মহাসড়কের যাত্রী ও শ্রমিক উভয়ের জন্য স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও



