মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:২৮ ২০ ফেব্রুয়ারী ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে পঞ্চগড়ের তেতুলিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তেতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন আফরোজ শাহিন খুসরু, উপজেলা নির্বাহী অফিসার, তেতুলিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। দিবসটি পালনে যেন কোনো ধরনের অবহেলা না হয়, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কর্মসূচিগুলো সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও তাৎপর্যপূর্ণভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এস এম আকাশ, তেতুলিয়া থানা অফিসার ইনচার্জ মো. রাসেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, এলজিইডি কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা আইসিটি অফিসার নবিউল কারিম এবং জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মিঠুন কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে মতামত প্রদান করেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তেতুলিয়ায় সকল কর্মসূচি যথাযোগ্য সম্মান ও শৃঙ্খলার সঙ্গে পালন করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও




