পঞ্চগড়ে ৮ দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শাটডাউন


প্রকাশিত: ১২:০০ ৩০ নভেম্বর ২০২৫
জাতীয় নার্সিং কমিশন গঠন, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টা বন্ধ করা সহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ে নার্স ও মিডওয়াইফদের দুই ঘন্টার প্রতিকী শাটডাউন পালিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পঞ্চগড় নার্সেস এসোসিয়েশনের আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচী পালন করা হয়।
প্রতিকী শাটডাউনে পঞ্চগড় নার্সেস এসোসিয়েশন ও পঞ্চগড় মিড ওয়াইফারী সোসাইটির সদস্যরা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্মরত নার্সগণ ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট আমেনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স উম্মে কুলসুম, বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর পাইলট হোসেন, মিডওয়াইফারী শিক্ষার্থী অনন্যা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নার্সরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। এই সময় আমাদের হাসপাতালে থাকার কথা কিন্তু আমরা আন্দোলনে এসেছি এর একটাই কারণ, দীর্ঘ ৪৮ বছর ধরে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে স্বতন্ত্র নার্সিং প্রশাসন মিডওয়াইফারী অধিদপ্তরের অধীনে রয়েছে। এখন তা পরিবর্তন করে ভিন্ন অধিদপ্তরের আওতায় নেয়ার অপচেষ্টা করা হচ্ছে। যা কখনোই মেনে নেয়া হবেনা। আমাদের যৌক্তিক দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
