ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ০২:২৯ ২৪ জুলাই ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় ম্যাজিক চুলায় (ইনডাকশন/ইনফ্রারেড কুকার) ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার শফিকের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে রান্নাঘরে ম্যাজিক চুলায় ভাত বসানোর সময় হঠাৎ বিকট শব্দ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নাসিমা। আশপাশের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মাইশা আক্তার জানায়, সে ঘরে পড়াশোনা করার সময় হঠাৎ বিকট শব্দ শুনে রান্নাঘরে ছুটে গিয়ে মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক জানান যে মা আর বেঁচে নেই।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই নারীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

