উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের কাছে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হলেও এখনো পর্যন্ত নিহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই এটি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার ওপর আকাশে সমস্যার সম্মুখীন হয়ে বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে বিমানের আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়। তবে ওই ভিডিওটির সত্যতা বা বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়।