বায়তুল মোকাররমে ঝড় তুললেন উলামারা, গানের শিক্ষক বাতিলের দাবি


প্রকাশিত: ০৬:৫৪ ১৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছেন দেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখরা। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নয়, বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ, কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, “সন্তানদের ইসলামি আদর্শে গড়ে তুলতে হলে প্রয়োজন ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং সন্তান নষ্ট হয়ে যেতে পারে। কুরআন-হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।”
ওলামা-মাশায়েখরা দাবি করেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থি। এ ক্ষেত্রে কোরআন-হাদিসের আলোকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করতে পারবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ আজকের সময়ের দাবি। প্রতিটি মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দেশের ৯২ শতাংশ মুসলমান হলেও শিক্ষাব্যবস্থায় এই ফরজ শিক্ষা নিশ্চিত করা হয়নি। সরকারের দায়িত্ব এটি বাস্তবায়ন করা, কিন্তু তা করা হচ্ছে না।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে সরকারের প্রতি জানাচ্ছি—শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। ইসলামি শিক্ষা ছাড়া কোনো জাতির নৈতিক উন্নতি সম্ভব নয়। যদি সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগে গড়িমসি করে, আমরা দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও সাধারণ মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামব। প্রয়োজনে সরকারকেও বাধ্য করা হবে।”
বিক্ষোভ সমাবেশের পর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা স্লোগান দিয়েছেন—“গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করো” এবং “শিক্ষাব্যবস্থায় ইসলামি শিক্ষার প্রসার ঘটাও।”
এটি দেশের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ওলামা-মাশায়েখদের পক্ষ থেকে পরিচালিত একটি সংগঠিত প্রতিবাদ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা




