আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে অস্থিরতা নেমে আসবে:সালাহউদ্দিন


প্রকাশিত: ০৫:০৯ ১৭ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেবল রাজনৈতিক স্বার্থে কিংবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা হলে তা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে মতামত জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত পদ্ধতি। এর বাইরে গিয়ে যদি কেউ রাজনৈতিক স্বার্থে বা আসনের লোভে সংখ্যানুপাতিক পদ্ধতি চায়, তাহলে সেটা জাতীয় জীবনের জন্য ভয়ংকর হবে।”
তিনি জানান, ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যদি আন্দোলনে নামে, তবে বিএনপি রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করবে।
জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, “নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়া ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে। যদি এভাবে নিষিদ্ধ করতে হয়, তবে অতীতে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকেও নিষিদ্ধ করতে হবে। তখন নির্বাচন কাদের নিয়ে হবে? এতে জাতীয় ঐক্য ভেঙে পড়বে এবং পতিত শক্তি সুযোগ নেবে।”
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং এ বিষয়ে সঠিক বিচারপ্রক্রিয়া অনুসরণ করা উচিত।
সালাহউদ্দিন আরও সতর্ক করেন, সময়মতো সুষ্ঠু নির্বাচন না হলে শুধু জাতীয় নিরাপত্তাই নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।
এ সময় তিনি বলেন, বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রস্তাবে বিএনপি সমর্থন দেবে। তবে এমন কোনো প্রস্তাবকে বিএনপি উৎসাহিত করবে না, যা ভবিষ্যতে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে।
তার মতে, আলোচনার টেবিলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব, এবং সেটাই হওয়া উচিত গণতান্ত্রিক পথ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




