ছাত্রদল - ছাত্রশিবির তুমুল সংঘর্ষ, আহত ২৫


প্রকাশিত: ০৮:৩৬ ১১ সেপ্টেম্বর ২০২৫
বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর পাঁচজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর হলেন—মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪)।
বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। এ সময় জেলা ও উপজেলা শিবির নেতারা কলেজে গেলে ছাত্রদলের কর্মীরা অতর্কিত হামলা চালায়।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, “ডাকসু নির্বাচনের পর থেকেই ছাত্রশিবির কলেজ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ জানায়। তখন ছাত্রশিবির আমাদের ওপর হামলা চালায়।” তিনি দাবি করেন, ছাত্রদলের অন্তত আটজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন বলেন, “মুলাদী থেকে ছয়জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। তাঁদের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।”
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ড
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




