চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেসের তিন বগি বিচ্ছিন্ন


প্রকাশিত: ০২:২৮ ১১ সেপ্টেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলস্টেশন এলাকায় চলন্ত অবস্থায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। কিছুক্ষণ পর তালশহর এলাকায় পৌঁছালে ট্রেনের বাফার খুলে গিয়ে পেছনের তিনটি বগি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়। এসময় পরিস্থিতি টের পেয়ে লোকোমাস্টার দ্রুত ব্রেক কষে ইঞ্জিনসহ সামনের বগিগুলো প্রায় আধা কিলোমিটার দূরে থামান। হঠাৎ এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়।
ঘটনার পর আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় জোড়া লাগানোর কাজ শুরু করেন।
তালশহর রেলস্টেশনের দায়িত্বরত মাস্টার শহিদুল ইসলাম বলেন, “চলন্ত অবস্থায় ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন ও সামনের বগিগুলো স্টেশনের কাছাকাছি থামানো হয়েছে। এখানে উদ্ধার কার্যক্রমের কিছু নেই, শুধু বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হচ্ছে। অতিরিক্ত লাইন থাকায় ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




