সারা দেশে বাতিল হলো ‘এসএ রেকর্ড’, পুনঃনির্ধারণ হবে জমির প্রকৃত মালিকানা


প্রকাশিত: ০১:৫৯ ১১ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশে দীর্ঘদিনের বিতর্কের কেন্দ্রবিন্দু ভূমি এসএ (সার্ভে অ্যাটেস্টেড) রেকর্ডের উপর সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এখন থেকে দেশের সব এসএ রেকর্ডকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং পুনঃনির্ধারণের মাধ্যমে প্রকৃত মালিকানা স্থির করা হবে।
ভূমি বিশেষজ্ঞরা জানান, এসএ রেকর্ডে দীর্ঘদিন ধরে অসংখ্য অনিয়ম ও দুর্নীতি ঘটে এসেছে। অনেক সময় প্রকৃত মালিকের দলিল থাকা সত্ত্বেও রেকর্ডে অন্যের নাম অন্তর্ভুক্ত করা হতো। বিশেষ করে এনালগ পদ্ধতিতে পরিচালিত পুরনো রেকর্ডগুলোতে ভুল ও কারচুপি বেশি হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই ভুল রেকর্ড সংশোধন এবং মালিকানা পুনঃনির্ধারণের জন্য আদালতকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়ে মালিকানা সংক্রান্ত জটিলতা দূর হবে।
ভূমি বিশেষজ্ঞরা তিনটি প্রধান কারণে এসএ রেকর্ড বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন:
১. রেকর্ডধারীর নাম প্রকৃত মালিক বা উত্তরাধিকারীর সঙ্গে সম্পর্কহীন।
২. জমি ক্রয় বা উত্তরাধিকার প্রমাণ ছাড়া রেকর্ডে নাম অন্তর্ভুক্ত।
৩. উত্তরাধিকারীদের বঞ্চিত করে অতিরিক্ত জমি নিজের নামে রেকর্ড করা।
তবে যাদের মালিকানার কাগজপত্র সঠিক ও ধারাবাহিক, তাদের এসএ রেকর্ড বহাল থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন, যথাযথ প্রমাণপত্র থাকলে এসএ রেকর্ড এখনও বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড হিসেবেই গণ্য হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




