খালেদা জিয়ার কর্মকর্তা পরিচয়ে ২০ কোটি টাকার প্রতারণা, সিআইডির মামলা


প্রকাশিত: ০৩:৩৩ ৮ সেপ্টেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিয়াজোঁ কর্মকর্তা পরিচয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়েছে। এতে মোতাল্লেছ হোসেন ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
সিআইডির তথ্য অনুযায়ী, মোতাল্লেছ হোসেনের নামে খোলা বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। তার ‘এম এল ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থাকলেও বাস্তবে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব বা ব্যবসায়িক কার্যক্রম পাওয়া যায়নি।
প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়তে তিনি কখনো নিজেকে পোশাক কারখানার মালিক, কখনো চা-বাগান উদ্যোক্তা বা ঠিকাদার হিসেবে পরিচয় দিতেন। পরে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে বিএনপি–সংশ্লিষ্ট মহল থেকে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আদালতের আদেশে মোতাল্লেছ হোসেনের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা পাঁচ কোটি টাকার বেশি অর্থ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দায়ের করা মামলার নম্বর হলো—১৯।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




