নতুন যুগের শুরুর ইঙ্গিত! ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী


প্রকাশিত: ১২:৪২ ২৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এই বৈঠকে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) ও দুই দেশের অর্থনৈতিক অঞ্চল সংযোগ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
শেরিং তোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেপু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ নতুন মাত্রা পাবে। তিনি বাংলাদেশের সঙ্গে জলবিদ্যুৎ, ওষুধশিল্প বিনিয়োগ ও ফাইবার অপটিক সংযোগে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ ও বাণিজ্যের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।”
দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। শেরিং তোবগে জানান, ভুটান ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবে। এছাড়া ভুটান ধর্মীয় পর্যটন ও পর্যটন সম্প্রসারণেও বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে।
বৈঠকের শেষে অধ্যাপক ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেরিং তোবগে গ্রহণ করে জানান, সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে তিনি বাংলাদেশ সফর করবেন।
ছবিতে দেখা গেছে, ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল অধ্যাপক ইউনূস ও পাশে তাঁর মেয়ে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




