কারও চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য


প্রকাশিত: ০৩:৩৯ ১৪ সেপ্টেম্বর ২০২৫
মানুষ কারও চাকরি করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিটি মানুষের জন্ম হয়েছে নিজের সক্ষমতা অনুযায়ী নতুন কিছু সৃষ্টির জন্য, আর সেই সুযোগ করে দেওয়ার দায়িত্ব সমাজের সবার।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা এবং পিকেএসএফের কর্মকর্তারা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই আমরা যেন সেই পথে যেতে পারি, সবাইকে যেন সেই সুযোগ দিতে পারি।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে প্রযুক্তির কারণে উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে গেছে। প্রযুক্তি মানুষকে বিশ্বব্যাপী সংযুক্ত করেছে, আর এটিকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্ম নতুন উদ্ভাবন ও উদ্যোগে নিজেদের যুক্ত করতে পারছে।
তিনি আরও বলেন, “এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে। আমরা কারও তালিকা করে রাখিনি। আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।”
প্রধান উপদেষ্টা জানান, সরকার ও সমাজের দায়িত্ব হলো প্রতিটি মানুষকে তার সক্ষমতার আলোকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, পিকেএসএফ নতুন ভবনে উঠে একটি নতুন যাত্রার সূচনা করবে এবং উদ্যোক্তা সৃষ্টির প্রক্রিয়ায় আরও বড় ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




