পার্বত্য অঞ্চলে ভারতীয় ষড়যন্ত্র! হান্নান মাসউদের আক্রমণাত্মক হুঁশিয়ারি


প্রকাশিত: ০৬:৩৮ ২৯ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ দাবি করেছেন, ভারত আমাদের পার্বত্য অঞ্চল দখলের পরিকল্পনা করছে। তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়ার চানন্দী ইউনিয়নের সাইফুল মার্কেট এলাকায় ভূমিহীনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ বলেন, "বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল দখল করতে চায়। তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে। পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এক ভুয়া ধর্ষণ ঘটনার মাধ্যমে আমাদের বাঙালি ও পাহাড়িদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের মানুষ তার এক ইঞ্চিও ভূখণ্ড ছাড়বে না। ভারতকেও জবাব দিতে হবে। যারা আমাদের মাটি ছিনিয়ে নিতে চাইবে, তাদের মোকাবিলা করা হবে ইনশাআল্লাহ। আমরা একাত্তরে পাকিস্তানিদের মোকাবিলা করেছি, পঁচিশে কি ভারতীয়দের মোকাবিলা করতে পারব না? পারব। ভারতকে গোবর খাওয়ানো হবে। আমাদের মাটি সোনার চেয়ে খাঁটি, কাউকে ছিনিয়ে নিতে দেব না।"
সভায় উপস্থিত ছিলেন এনসিপির হাতিয়া উপজেলার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছুল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, শ্রমিক উইংয়ের নোয়াখালী জেলার সংগঠক ডা. আবুল হাশেম, বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, হাতিয়া উপজেলার যুবশক্তির প্রতিনিধি ইউসুফ রেজা, নুরে আলম রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- রুনা লায়লার জীবনী: জীবন, সংগীত ক্যারিয়ার, জনপ্রিয় গান ও পুরস্কার
- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল: অনুপমা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- প্রথমবার বিশ্বকাপজয়ীদের জন্য চ্যাম্পিয়নশিপ রিং, নতুন ইতিহাস গড়ছে ফিফা
- সাদা পোশাকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম




