মৎস্য উপদেষ্টার ক্ষোভ :‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ।


প্রকাশিত: ০৪:৪৩ ১৫ সেপ্টেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে চলতি বছরও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই সিদ্ধান্ত সরকারের ‘বাধ্যতামূলক পরিস্থিতি’র কারণে নিতে হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
ফরিদা আখতার বলেন, “এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারত একাধিকবার ইলিশ পাঠানোর অনুরোধ করেছে। বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতির আবেদন আসে। অবশেষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে ধর্মীয় উৎসব, অন্যদিকে প্রতিবেশী সম্পর্ক—সবকিছু বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
তিনি আরও বলেন, “খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার, অথচ বরাদ্দ আছে মাত্র ৩২ হাজার। বাকি অর্থ কোথা থেকে আসবে, সেটি একটি বড় প্রশ্ন। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্যরা।”
সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




