প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হলো খোকসার হাওর নদীর বাঁধ

প্রকাশিত: ১১:২২ ১৭ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রভাবশালীদের দখল থেকে মুক্ত হলো হাওর নদীর বাঁধ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর চর বিহারিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাঁধটি দখলমুক্ত করা হয়।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন ঘটনাস্থলে ছুটে যান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই হাওর নদীর বাঁধ ঘিরে মাছ চাষ করছেন। এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং মাছের অবাধ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছিল, যা স্পষ্টতই মৎস্য সংরক্ষণ আইনের লঙ্ঘন।
পরিস্থিতি প্রত্যক্ষ করার পর ইউএনও অবিলম্বে বাঁধের ওপর নির্মিত অবৈধ ব্যারিকেড ভাঙার উদ্যোগ নেন। প্রথমদিকে স্থানীয়দের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা না পেলেও তিনি পিছু হটেননি। পরবর্তীতে নিজ উদ্যোগে এবং দুজন এলাকাবাসীর সহায়তায় ব্যারিকেডগুলো ভেঙে দেন। ফলে বাঁধটি আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায়।
এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহসী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




