বন্ধুপ্রতিম দেশই করছে বাধা, ২০২৬ সালের এলডিসি উত্তরণে আরো দেরি


প্রকাশিত: ০৩:০৯ ১৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ ২০২৬ সালের ২৪ নভেম্বর কার্যকর হওয়ার কথা। তবে প্রস্তুতির ঘাটতির কারণে ব্যবসায়ী মহল কয়েক বছর সময় বাড়ানোর দাবি জানালেও এর বাস্তবায়ন নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম বলে জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি উত্তরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যসচিব বলেন, “আমরা এলডিসি উত্তরণ অন্তত তিন বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এটি জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদনের ওপর নির্ভরশীল। আমাদের বন্ধুপ্রতিম অনেক দেশ—ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও তুরস্ক—এই প্রক্রিয়ার বিরোধিতা করছে। তারা যখন রাজি নয়, তখন অনুমোদন পাওয়া কঠিন হবে। তবে আমরা তাদের কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের প্রস্তুতি এখনও পুরোপুরি হয়নি। তাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে বাণিজ্য সুবিধা আরও কিছুদিন অব্যাহত থাকে। আশাবাদী হওয়ার সুযোগ কম হলেও পুরোপুরি হতাশ হওয়ারও কিছু নেই।”
কর্মশালায় র্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, পাল্টা শুল্কের প্রভাবে আগামী এক বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি প্রায় ১৪ শতাংশ কমতে পারে। শুধু বাংলাদেশ নয়, চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর রপ্তানিও বড় ধরনের ধাক্কা খেতে পারে। এর মধ্যে চীনের ৫৮ শতাংশ, ভারতের ৪৮ শতাংশ, ভিয়েতনামের ২৮ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ২৭ শতাংশ রপ্তানি হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন র্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




