সিক্ত’র আয়োজনে শেষ হলো জলবায়ু সম্মেলন লোকাল কনফারেন্স অব ইয়ুথ


প্রকাশিত: ০৭:২০ ২১ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজন লোকাল কনফারেন্স অব ইয়ুথ (এলসিওয়াই) সম্পন্ন হলো। তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য। ‘সিক্ত বাংলাদেশ’ এই আয়োজনের আয়োজক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্মেলন শুরু হয় ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। বিশ্বের ১১০টি দেশে একযোগে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করা হয়, যা আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হবে।
উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিথ্রীইআর-এর সহকারী পরিচালক রওফা খানম, ইউএনডিপি’র জলবায়ু বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, আন্তর্জাতিক আয়োজনের প্রধান সমন্বয়ক ইয়াঙ্গোর প্রতিনিধি আলবা পেনা এবং জাতিসংঘ মহাসচিবের যুব বিষয়ক উপদেষ্টা ফারজানা ফারুক ঝুমু। সমাপনী দিনে অংশ নেন সিথ্রীইআর-এর উপদেষ্টা প্রফেসর আইনুন নিশাত, বহ্নি শিখার ব্যবস্থাপনা পরিচালক তাসাফি এম হোসেন, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ, পরিবেশ অধিদপ্তরের (বায়ু মান) পরিচালক জিয়াউল হক, সিক্ত বাংলাদেশের চেয়ার খাদিজা মুস্তারিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন। তারা জলবায়ু পরিবর্তনের ইতিবাচক দিকগুলো ধরে রাখার পাশাপাশি নেতিবাচক প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়গুলো আলোচনা করেন। সিক্ত বাংলাদেশের পরিচালক মাহবুব আলম তামিম জানান, আন্তর্জাতিক সংগঠন ইয়াঙ্গো যুব সমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার মূল চালিকা শক্তি হিসেবে কাজে লাগাতে চায়। এই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী সম্মেলন, যার ফলাফল হিসেবে প্রণীত ইয়ুথ স্টেটমেন্ট আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হবে।
দু’দিনব্যাপী আলোচনায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




