প্রথমবার ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত হ্যারি কেইন

প্রকাশিত: ০৫:৫০ ২৭ অক্টোবর ২০২৬
ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে আবেগে ভেসেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডের হাতে উঠেছে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এ অর্জনে পেছনে পড়ে গেছেন লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন কেইন। তাঁর এই সাফল্যের মধ্য দিয়ে দীর্ঘ ২৫ বছর পর পুরুষদের ব্যালন ডি’অর আবারও উঠল কোনো ইংলিশ খেলোয়াড়ের হাতে।
পুরস্কার গ্রহণের সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি কেইন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমি প্রায় বাকরুদ্ধ।” লন্ডনে অনুষ্ঠান আয়োজন তাঁর কাছে এই মুহূর্তকে আরও বিশেষ করে তুলেছে বলেও জানান তিনি।
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না—এটা তিনি বুঝতে পারেন। যারা তাঁকে ভোট দিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানান এই ইংলিশ তারকা। ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এই অর্জন তাঁর ফুটবলজীবনে নতুন মাইলফলক হয়ে থাকল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া




