• মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সিক্ত’র আয়োজনে শেষ হলো জলবায়ু সম্মেলন লোকাল কনফারেন্স অব ইয়ুথ

সিক্ত’র আয়োজনে শেষ হলো জলবায়ু সম্মেলন লোকাল কনফারেন্স অব ইয়ুথ

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজন লোকাল কনফারেন্স অব ইয়ুথ (এলসিওয়াই) সম্পন্ন হলো। তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য। ‘সিক্ত বাংলাদেশ’ এই আয়োজনের আয়োজক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্মেলন শুরু হয় ২০ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। বিশ্বের ১১০টি দেশে একযোগে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীদের জলবায়ু বিষয়ক মতামত ও প্রস্তাবনা সংগ্রহ করা হয়, যা আগামী জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উপস্থাপন করা হবে।

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃ-ত্যু

ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের মৃ-ত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল ইসলাম নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল এস-এ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা দেড়টার দিকে ডাকসু নির্বাচনের খবর সংগ্রহ করছিলেন তরিকুল। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত অন্য সাংবাদিক ও সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।