• সোমবার , ০৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

নাটোরে শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন

নাটোরে শ্মশানের কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন

নাটোরের লালপুর উপজেলার হালুডাঙ্গা শ্রীশ্রী মহাশ্মশান কালীমন্দিরে কালীপ্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যার পর থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা প্রতিমাটি ভেঙে ফেলে। মন্দির কমিটির সূত্রে জানা গেছে, মাটির তৈরি প্রায় ১০ ফুট উচ্চতার প্রতিমাটি মন্দিরের ছাদযুক্ত পাকা ভবনের ভেতরে স্থাপিত ছিল। সোমবার সন্ধ্যায় নিয়ম অনুযায়ী পুরোহিত সন্ধ্যাবাতি জ্বালিয়ে বাড়ি ফেরেন। পরদিন সকাল ৬টার দিকে অর্পণ কুমার নামের এক ব্যক্তি প্রতিমাটি ভাঙা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং মন্দির কমিটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।