দুর্গাপুরে ইয়ুথ লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৩৬ ২২ নভেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ইয়ুথ লিডারশিপ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বারোমারি কম্প্যাশন মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণটির উদ্বোধন করেন প্রকল্পের সমাজকর্মী দিপন দিওয়ারা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও চ্যানেল টুয়েন্টি ওয়ানের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু সমন্বয়কারী আলো মৃ, সমাজ উন্নয়ন কর্মী পাঞ্চালী শ্রং, সবুজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।
প্রধান সমাজকর্মী দিপন দিওয়ারা জানান, “আমরা স্পন্সর শিশুদের সার্বিক জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করি। তাদের পড়াশোনায় সহায়তা, কোচিং সাপোর্ট, বর্ষায় স্কুলে আসতে জুতা-ছাতা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে করে আসছি। বর্তমানে আমাদের কম্প্যাশনে ২৮০ জন স্পন্সর শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য বিনোদন ক্লাস, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, অভিভাবকদের সচেতনতা সেমিনার—এসব কার্যক্রম প্রতিবছরই পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
প্রশিক্ষক তোবারক হোসেন খোকন বলেন, “সমাজ নির্মাণে শিশুর নেতৃত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের মধ্যে নেতৃত্বের কৌশল, দায়িত্ববোধ, মূল্যবোধ, পারিবারিক ভূমিকা ও সমাজের প্রতি কর্তব্য সম্পর্কে ধারণা দেওয়া জরুরি।”
তিনি আরও জানান, প্রশিক্ষণে শিক্ষার্থীদের হাতে-কলমে নেতৃত্ব প্রদানের কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা, দায়িত্ববণ্টন, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




