• সোমবার , ০৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

তেঁতুলিয়া-উত্তরবঙ্গের নতুন ‘প্রকৃতি রাজধানী’

তেঁতুলিয়া-উত্তরবঙ্গের নতুন ‘প্রকৃতি রাজধানী’

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একের পর এক নতুন পর্যটন আকর্ষণ গড়ে উঠছে। এরই মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে তেঁতুলিয়া সদর ও শালবাহান ইউনিয়নের সীমানায় অবস্থিত কুমারটুল এলাকার নোম্যানস ল্যান্ড, যা এখন পর্যটকদের কাছে পরিচিত হচ্ছে ‘ছোট্ট ভারত’ নামে। সীমান্ত ঘেঁষা এই এলাকাটিকে ঘিরে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের শান্ত, সবুজ গ্রামীণ প্রকৃতি আর অপর পাশে ভারতের বিস্তীর্ণ চা-বাগান ও কাঁটাতারের সারি—এই দুয়ের মিলনে জায়গাটি পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের ভিড়ে মুখর থাকে এ এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় আরও জনপ্রিয় হয়ে উঠছে এটি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে ছাগল ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে ছাগল ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় উন্নত জাতের ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন শীলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।