গাজীপুরে বাবুর্চি মোড়ে ভয়াবহ আগুন ছয়টি ঝুটের গুদাম ছাই!


প্রকাশিত: ০৪:৩৬ ৫ নভেম্বর ২০২৫
গাজীপুর নগরের বাবুর্চি মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ঘটনাস্থল থেকে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, “বাবুর্চি মোড় এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া নয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।”
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা প্রথমে একটি গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। তাঁরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও চৌরাস্তা ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যানুযায়ী, আগুনে অন্তত ছয়টি ঝুটের গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ব্যবসায়ীরা দাবি করছেন, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় অনেকগুলো ঝুট ও বর্জ্য সংরক্ষণাগার পাশাপাশি গড়ে উঠেছে। এসব গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি সবসময়ই থেকে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব



