• সোমবার , ০৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

সেনাবাহিনীর ৪০০ সদস্য পাহাড়ে শহীদ, কেও খবর রাখেনি: রাওয়া চেয়ারম্যান

সেনাবাহিনীর ৪০০ সদস্য পাহাড়ে শহীদ, কেও খবর রাখেনি: রাওয়া চেয়ারম্যান

খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পেছনে আন্তর্জাতিক প্রভাব থাকতে পারে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক। প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কথিত ধর্ষণ সংক্রান্ত অভিযোগকে বড় করে তোলা হয়েছে যাতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং তার অঙ্গসংগঠন স্থানীয় মানুষদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এতে তিনজন নিহত ও অনেকে আহত হয়েছেন।

সাত কলেজে নতুন বিশ্ববিদ্যালয় গঠনে দ্বিমত: মাঠে নামলেন শিক্ষার্থীরা

সাত কলেজে নতুন বিশ্ববিদ্যালয় গঠনে দ্বিমত: মাঠে নামলেন শিক্ষার্থীরা

ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার ঢাকা কলেজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। অন্যদিকে একই দিনে কলেজ অক্ষুণ্ন রাখার দাবিতে ঢাকা কলেজের একাংশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীও বিক্ষোভ করেছেন। ফলে বিষয়টি এখন এক ধরনের ত্রিমুখী অবস্থায় দাঁড়িয়েছে—বিশ্ববিদ্যালয় করার পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা, প্রস্তাবিত কাঠামোর বিরোধী শিক্ষকরা এবং কলেজ অক্ষুণ্ন রাখার দাবিতে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা।