কেশবপুরে জানালার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু,আহত ২


প্রকাশিত: ০৯:০২ ৮ নভেম্বর ২০২৫
যশোরের কেশবপুরে নির্মাণাধীন ভবনের জানালার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে কেশবপুর শহরের প্রেস ক্লাবের পাশে যশোর–সাতক্ষীরা সড়কের ধারে একটি চারতলা ভবনে। নিহত শ্রমিকের নাম তুহিন হোসেন (৪০)। তিনি মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে আবু সাইদ (৩৫) ও কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের রাজিব হোসেনের ছেলে সিয়াম হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিন শ্রমিক ভবনের তৃতীয় তলায় জানালার স্লাইডিং গ্লাস বসানোর কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তুহিন হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিস ও সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ও দুইজন আহত হওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




